উপজেলার ডমুরুয়া ইউনিয়নে পরীক্ষা দিতে গিয়ে রেহেনা আক্তার রোমানা নামের এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে। ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীর ‘মা’ বাদীয়ে হয়ে এ জিডি করেন। নিখোঁজ রেহেনা আক্তার রোমানা (১৩) উপজেলার ডমুরুয়া ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মোমেনা মেম্বার বাড়ীর প্রবাসী আবুল কালামের মেয়ে। সে গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
থানায় অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার শুরু হওয়া দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রথম দিন পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য দুপুরে বাড়ী থেকে আসে রেহেনা। পরে পরীক্ষা শেষে তার আশপাশের শিক্ষার্থীরা বাড়ী ফিরলেও রেহেনা আর বাড়ী ফিরেনি। বিকেল ও রাতে সম্ভাব্য স্থানে অনেক খোজাখুঁজি করেও রেহেনার কোন সন্ধান পায়নি তার পরিবার।
পরে মঙ্গলবার দুপুরে নিখোঁজ রেহেনার মা বাদী হয়ে সেনবাগ থানায় একটি সাধারণ ডাইরী করেন যার নং ২৩৯।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ স্কুল ছাত্রী রেহেনার সন্ধানে আমাদের চেষ্টা চলছে।

0 comments:
Post a Comment