১৮৭৭ সাল থেকে শুরু হয় টেস্ট ক্রিকেট খেলা। কিন্তু টেস্টে ম্যাচ সেরার পুরস্কার দেয়া শুরু হয় ১৯৮০ সাল থেকে। কিন্তু বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান অভিষেকেই হয়ে রইলেন অনন্য। বৃষ্টিতে চট্টগ্রাম টেস্ট ড্র হলেও প্রথম তিন দিন বাংলাদেশ যে দুর্দান্ত লড়াই করেছেন তার শুরুটা মুস্তাফিজুর রহমানের হাত ধরে। এক ওভারে তিনটি উইকেট নিয়ে গুঁড়িয়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং মেরুদণ্ড। পরে ম্যাচ সেরাও নির্বাচিত হন তিনি। এতে মুস্তাফিজুর রহমান রচিত করেন বিরল এক রেকর্ড। অভিষেক ওয়ানডেতেও মুস্তাফিজ ভারতের বিপক্ষে হয়েছিলেন ম্যাচ সেরা। দুই ফরমেটের ক্রিকেটে অভিষেকে ম্যাচ সেরা হওয়ার ঘটনা এবারই প্রথম। গত ১৮ই জুন ওয়ানডে অভিষেকে ভারতের বিপক্ষে ৫০ রানে ৫ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক টেস্টে প্রথম বাংলাদেশী বোলার হিসেবে মুস্তাফিজ পান এক ওভারে ৩ উইকেট। প্রথম ইনিংসে ১৭.৪ ওভারে শেষ পর্যন্ত ৪ উইকেট নেন মুস্তাফিজ।
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment