CHAT WITH ME

অনলাইন ডেস্ক
লিওনেল মেসি বলেই বিতর্কটা মাথাচাড়া দেয় বারবার। একটাই প্রশ্ন সবার, বার্সেলোনার হয়ে পারলে আর্জেন্টিনার হয়ে কেন পারবেন না? এর মধ্যে কয়েকটি আর্জেন্টাইন সংবাদ মাধ্যম তো বলেই বসেছে, মেসি নাকি আর জাতীয় দলের হয়ে নাও খেলতে পারেন!
 
চিলির কাছে কোপা আমেরিকার ফাইনালে হারের পর থেকে শুরু হওয়া বিতর্ক চলেছে এখনো। এদিকে সন্তানসম্ভবা স্ত্রী হাসপাতালে ভর্তি। সব মিলিয়ে দারুণ বিপর্যস্ত অবস্থায় বিশ্বের এ সময়ের অন্যতম সেরা হিসেবে বিবেচিত এই ফুটবলার। এমন দুঃসময়ে মেসির পাশে দাঁড়ালেন তার সতীর্থরা।
 
জাতীয় দলের সতীর্থ লুকাস বিগলিয়া যেমন মেসিকে সমর্থন জানালেন, তেমনি তার হয়ে কথা বললেন লুইস সুয়ারেজও। বার্সেলোনায় মেসির সতীর্থ সুয়ারেজ মেসির পক্ষ নিয়ে বলেন, 'সবসময় মেসিকেই অভিযুক্ত করা হয়। অথচ ফুটবল খেলায় এমনটা হতেই পারে। একজন অধিনায়ক এবং বিশ্বসেরা ফুটবলার হিসেবে মেসিই প্রথম ব্যক্তি, যে আর্জেন্টিনার হয়ে শিরোপা জিততে চায়। নিজ দেশের হয়ে মাঠে নেমে সবাই সর্বোচ্চ চেষ্টা করে ভালো করার।'
 
নিজের বক্তব্য আরো পোক্ত করতে সুয়ারেজ টেনে আনলেন ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের প্রসঙ্গ- ইতালির চিয়েল্লিনিকে কামড় দিয়ে বিশ্বকাপ থেকে সুয়ারেজ ও গ্রুপ পর্ব থেকে উরুগুয়ের বিদায়ের কথা স্মরণ করে সুয়ারেজের ভাষ্য, 'বিশ্বকাপ থেকে উরুগুয়ের ছিটকে যাওয়ার জন্য দায়ী করা হয়েছিল আমাকে। আমি একটা ভুল করেছিলাম, এটা ঠিক। আরো বাইশজন ফুটবলাও তো দলে ছিলো।'
 
কোপায় আর্জেন্টিনার শেষ মুহূর্তের ব্যর্থতার জন্য মেসি দায়ী নন বলে মনে করেন লুকাস বিগলিয়ার। ল্যাজিওতে খেলা আর্জেন্টাইন এই মিডফিল্ডার কোপায় খেলেছেন মেসি সঙ্গে। তার বক্তব্য, 'আর্জেন্টিনার হয়ে খেলার জন্য লিওকে আমাদের ধন্যবাদ জানানো উচিত। কারণ আমরাই (আর্জেন্টাইনরা) তার সমালোচনা বেশি করি।' জনসাধারণ সমালোচনা করলেও আর্জেন্টিনার জাতীয় দল মেসির সঙ্গে আছে বলে দাবি ২৯ বছর বয়সী এই মিডফিল্ডারের। তিনি বলেন, 'জাতীয় দল থেকে মেসির যদি কোনো সহযোগিতা দরকার হয়, তবে পুরো দলকেই সে সঙ্গে পাবে।'

Advertisement

0 comments:

Post a Comment

 
Top