CHAT WITH ME

রাজশাহী ব্যুরো:
রাজশাহীর তানোরে মায়ের ওপর অভিমান করে এক মাদ্রাসা ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শাপলা খাতুন (১৫) নামে ওই ছাত্রী উপজেলার রায়তন আকচা গ্রামের রহিদুল ইসলামের কন্যা এবং দারুছ সুন্নাহ দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।

রাজশাহীর তানোর থানার ওসি আনোয়ার হোসেন জানান, রোববার সকাল ৮টার দিকে তুচ্ছ ঘটনায় মায়ের সঙ্গে শাপলার কথা কাটাকাটি হয়। পরে অভিমান করে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে শাপলা খাতুন আত্মহত্যা করে। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘরের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে। পরে তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। এ ঘটনায় তানোর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।



Advertisement

0 comments:

Post a Comment

 
Top