CHAT WITH ME

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
 
গুলিবিদ্ধ  নূরুল আমিন (৪৫) উপজেলার গরানবাড়িয়া গ্রামের আকবর আলী গাজীর ছেলে।
 
সাতক্ষীরা জেলা পুলিশ তথ্য কর্মকর্তা এসআই কামাল হোসেন জানান, শনিবার রাত দেড়টার দিকে দেবহাটা থানা পুলিশ খবর পায় উপজেলার ঘোনাতলা গ্রামের জাকির মেম্বরের দোকানের পাশে জামায়াত-শিবির সমর্থকরা নাশকতার পরিকল্পনা করছে।
 
তিনি জানান, এ সময় দেবহাটা থানা পুলিশ সেখানে অভিযানে নামলে তারা পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটনায়। পুলিশ এ সময় কয়েক রাউন্ড গুলি চালালে জামায়াত নেতা নূরুল আমিন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থল থেকে নূরুল আমিনকে গ্রেফতার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
 
এসআই কামাল জানান, এ ঘটনায় পুলিশের দুইজন সদস্য সামান্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১টি রাম দা, ২টি লোহার রড ও বিস্ফোরিত বোমার অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে।
 
তিনি আরো জানান, গুলিবিদ্ধ নূরুল আমিন দেবহাটার আওয়ামী লীগ নেতা আবু রায়হান ও আল আমিন হত্যাসহ ৬ মামলার আসামি। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে আবারও জামায়াত-শিবিরকে সংগঠিত করছিলেন তিনি।  

Advertisement

0 comments:

Post a Comment

 
Top